দরপতনে নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় শেয়ার বাজারের লেনদেন। অধিকাংশ কোম্পানির শেয়ারে এ দরপতন দেখা দেয়।
বৃহস্পতিবার প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ২৫.৪৭ পয়েন্ট। এর ফলে বেলা ১২টায় সূচকের অবস্থান ছিল ৪৪৩১.৭৬ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৫ শতাংশেরই দর কমেছে। লেনদেন ২৯০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে অলিম্পিকি এক্সেসরিজ। আজ বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়া কোম্পানিটির প্রথম দেড় ঘণ্টায় ২৮ কোটি ২৯ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
৭ কোটি ৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এএফসি এগ্রোবায়েটেক।
তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকা।
লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে লাফার্জ সুরমা, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে সূচক ৫৯.৬৪ পয়েন্ট কমে ৮৩১০.১৬ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।
এমকে





