পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে, বেলা সাড়ে ১১টায়, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (ফার্স্ট ফ্লোর), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.৯৬ টাকা।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]