[b]ঢাকা: [/b]গত দুই কার্যদিবস মূল্য সংশোধনের পর দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম ও লেনদেনের পরিমাণ।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে ওঠানামা প্রবণতা থাকবে এটাই স্বাভাবিক। বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা যেমন ভালো নয়, তেমনি টানা নিম্নমুখী প্রবণতাও ইতিবাচক নয়। এমন অবস্থায় বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন তাঁরা।
[b]ডিএসইতে সূচক বেড়েছে ৪২ পয়েন্ট[/b]
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৪৮ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৮টির দাম বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
[b]সিএসইতে সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট[/b]
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫১ কোটি টাকা লেনদেন হয়।
[b]
ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম[/b]
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ এই প্রতিষ্ঠানের ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লংকাবাংলা ফিন্যান্স, আমরা টেকনোলজিস, পদ্মা অয়েল, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, তালস্নু স্পিনিং, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ইউসিবি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]





