কিশোরগঞ্জে সোনলী ব্যাংকের প্রধান শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজারসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে।
ডাকাতির ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তা রয়েছেন ১২ জন। বাকী চারজনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। সোমবার ব্যাংকের সকল প্রকার লেনদেন বন্ধ রয়েছে।
রবিবার দুপুর তিনটার দিকে কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে ডাকাত চক্র প্রায় সাড়ে ১২ কোটি টাকা নিয়ে গেছে। পাশের ভবন থেকে সুরঙ্গ করে ব্যাংকের ভল্টে রাখা এ টাকা লুট করা হয়।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
অর্থনীতি
সোনালী ব্যাংকে ডাকাতি ম্যানেজারসহ আটক ১৬
কিশোরগঞ্জে সোনলী ব্যাংকের প্রধান শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজারসহ ১৬ জনকে আটক করা হয়েছূ। ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। ডাকাতির ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।





