বাজেটে কাঁচা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান সংগঠনের নেতারা।
এছাড়া রাজনৈতিক অস্থিরতায় বিগত বছরে কাঁচা পাট রফতানিতে ধ্বস নামার কারনে ২ কোয়ার্টার লোন মওকুফ, কাঁচা পাট রফতানিকারকদের ব্যাংক লোনের সুদ ৮ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বন্দরগুলোতে যাবতীয় ভাড়া ও চার্জ হ্রাস করা, কাঁচাপাট রফতানির ওপর শূন্য দশমিক ৮০ শতাংশ উৎসে কর কর্তনের শর্ত বিলোপ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে বলা হয়।
এসময় সংগঠনের সচিব আব্দুল কাইয়ুম জানান, কাঁচা পাট থেকে ব্যবসায়ি ও রফতানিকারকরা প্রতিবছর ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। দেশিয় জুট মিল ও স্পিনিং মিলে এর চাহিদার পরিমাণ ৩০ থেকে ৩৫ লক্ষ বেল। অবশিষ্ট কাঁচাপাট বিদেশে রফতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে এই সংগঠনের আওতাভুক্ত সদস্যরা। অথচ এটিকে এখনো কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হয়নি।
অন্যান্য কৃষিপণ্যের মতো সমপরিমান সুযোগ সুবিধাও দেওয়া হয়নি। তাই কাঁচা পাটকে অতি দ্রুত কৃষিপণ্য হিসেবে ঘোষণা ও অন্যান্য কৃষিজাত পণ্যের মতো সমপরিমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কাঁচা পাট রফতানিতে ৮ শতাংশ সুদ নির্ধারণের দাবি
বাজেটে কাঁচা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান সংগঠনের নেতারা।





