নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সূচকের উত্থানে শুরু হলেও লেনদেনের এক ঘন্টার মাথায় এসে সূচক পতনে রুপ নেয়।
লেনদেনের দেড় ঘন্টায় মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। একই সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন চলছে শ্লথ গতিতে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।
দেড় ঘন্টার লেনদেন দুপুর ১২টায় বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭০০ পয়েন্টে।
এ সময় মোট ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি, কমেছে ১০৩টি আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি ৭২ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৪৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৯০ কোটি ২৯ লাখ টাকার।
অন্যদিকে দুপুর ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২২১ পয়েন্টে। এ সময় মোট ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকার।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে
নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সূচকের উত্থানে শুরু হলেও লেনদেনের এক ঘন্টার মাথায় এসে সূচক পতনে রুপ নেয়।





