বুধবার একটানা সপ্তম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় বুধবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কম লক্ষ্য করা গেছে।

দুপুর ১২টায় ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৯৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪০২ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা।

মঙ্গবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১ হাজার ১৫ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৯৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর