দেশের শিল্প ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪ জন শিল্পোদ্যোক্তা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালের জন্য ওই শিল্পোদ্যোক্তাদের সিআইপি নির্বাচিত করে গত ২৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। সিআইপি সম্মাননাপ্রাপ্তরা এক বছর বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা পাবেন।
আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সিআইপিদের হাতে সম্মাননা তুলে দেবেন। ৫৪ জনের মধ্যে পদাধিকারবলে ১১ জন, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২১ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১০ জন, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে পাঁচজন, মাইক্রোশিল্প ক্যাটাগরিতে একজন, কুটিরশিল্পে একজন ও সেবাশিল্প ক্যাটাগরিতে পাঁচজন সিআইপি নির্বাচিত হয়েছেন।
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
সিআইপি সম্মাননাপ্রাপ্তরা আগামী এক বছর সচিবালয়ে প্রবেশের জন্য ছাড়পত্র পাবেন, সরকারের নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন ২১ জন। তাঁরা হলেন বিআরবি কেবলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. পারভেজ রহমান, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, এসিআইয়ের এমডি ড. আরিফ দৌলা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি মো. সাখাওয়াত হোসেন, বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকসের এমডি আব্দুস সামাদ মো. রফিকুল ইসলাম, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের এমডি মির্জা সালাম ইস্পাহানি, ইউনিলিভার বাংলাদেশের এমডি খন্দকার কামরান বকর, বাদশা টেক্সটাইলসের এমডি মো. বাদশা মিয়া, ভিয়েলাটেক্সের এমডি কে এম রেজাউল হাসনাত, ফারিহা নিট টেক্সের এমডি মো. আসাদুল ইসলাম, এসিআই ফরম্যুলেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, বার্জার পেইন্টসের এমডি রুপালী হক চৌধুরী, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, জালাল আহমেদ স্পিনিং মিলসের এমডি মো. শাহজাহান, মীর সিরামিকের এমডি মীর নাসির হোসেন, এমআরএস ইন্ডাস্ট্রিজের এমডি মো. শামসুর রহমান, ভিয়েলটেক্স স্পিনিংয়ের পরিচালক কানিজ ফাতেমা জেরিন, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, শাহ ফতেহউল্লা টেক্সটাইল মিলসের চেয়ারম্যান সেলিম আহমেদ, আফতাব বহুমুখী ফার্মসের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম।
মাঝারি শিল্পের জন্য এবার সিআইপি নির্বাচিত হয়েছেন ১০ জন। তাঁরা হলেন অকো টেক্সের এমডি আব্দুস সোবাহান, বিআরবি পলিমারের এমডি মো. মজিবুর রহমান, ইগলু ফুডসের পরিচালক এ এস এম মঈনুদ্দিন মোনেম, বসুমতী ডিস্ট্রিবিউশনের এমডি জেড এম গোলাম নবী, রয়েল গ্রিন প্রডাক্টসের চেয়ারম্যান আব্দুল হক, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের এমডি কে এস এম মোস্তাফিজুর রহমান, আলম সোপ ফ্যাক্টরির এমডি মো. শরীফুল আলম, বেলি ইয়াং ডাইংয়ের এমডি মো. মাসুদ জামান, মোশারফ স্পিনিং মিলসের এমডি মো. মোশারফ হোসেন, ইউনসন অটো অয়েল মিলসের এমডি মো. খায়রুল আনাম।
ক্ষুদ্রশিল্পে নির্বাচিত সিআইপি পাঁচজন হলেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের এমডি মো. মিজবার রহমান, এফবি ফুটওয়্যার লিমিটেডের এমডি অনিরুদ্ধ কুমার রায়, আর এম এম লেদার ইন্ডাস্ট্রিজের এমডি মহিউদ্দিন আহমেদ মহিন, অন্বেষা স্টাইলসের এমডি ইউএন আশেক, মেসার্স শোভা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ আহম্মদ কিরণ।
মাইক্রো শিল্প থেকে নির্বাচিত সিআইপি একজন হলেন ফু ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন চৌধুরী। কুটিরশিল্পে সিআইপি নির্বাচিত হয়েছেন জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম পরান।
সেবা খাতের অবদানের জন্য সিআইপি পাঁচজন হলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান কবির রেজা, মীর আকতার হোসেন লিমিটেডের পরিচালক সোহেলা হোসেন, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের এমডি প্রকৌশলী মো. আতিকুর রহমান, এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যন মির্জা আলী বেহেরুজ ইস্পাহানি, বিল্ডিং ফর ফিউচারের এমডি তানভিরুল হক প্রবাল।
ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে পদাধিকার বলে সিআইপি নির্বাচিত ১১ জন হলেন ব্যসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামীন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক, উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি মো. সবুর খান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি শোভন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
সিআইপি নির্বাচিত ৫৪ শিল্পোদ্যোক্তা, ১১ ফেব্রুয়ারি সম্মাননা
দেশের শিল্প ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪ জন শিল্পোদ্যোক্তা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালের জন্য ওই শিল্পোদ্যোক্তাদের সিআইপি নির্বাচিত করে গত ২৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। সিআইপি সম্মাননাপ্রাপ্তরা এক বছর বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা পাবেন।





