"১৬ কোটি মানুষের দেশে বর্তমানে প্রায় ১১ কোটি লোক মোবাইল ব্যবহার করছে, এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি" বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

"৫ কোটি গ্রাহক" লিখিত গ্রামীণফোনের কেক কেটে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ জন্য গ্রামীণফোনকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীনফোন।

এ সময় গ্রামীণফোনের কর্মকর্তারা বলেন, দেশের ৫ কোটি মানুষ গ্রামীণফোনের মাধ্যমে তথ্য ও ভাব আদান প্রদান করছে।

এছাড়া গ্রামীণফোন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ৫ কোটি মানুষকে ইন্টারনেট সেবা আওতায় আনতে সক্ষম হবে বলেও জানান গ্রামীনফোন কর্মকর্তারা।

ইআর