লেনদেনের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঘুরে দাঁড়িয়েছে দেশের উভয় পুঁজিবাজার। দিনের লেনদেনের শুরুতে ঊর্ধমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সময় লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ছে। টাকার অংকে লেনদেনও বাড়ছে।

ঈদুল ফিতরের ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচক কমেছিল।
লেনদেনের সোয়া ১ ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪৪৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার বেশি।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে চার হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৭০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৯ কোটি টাকা বেশি।

অন্যদিকে একই সময়ে সিএসইতে সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪০৫ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ১১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সিএসইতে লেনদেন হওয়া ১১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর