সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদনে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টি, কমেছে ৯৩টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ১২ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮০৯ পয়েন্টে। সিএসইতে মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৩ লাখ টাকার।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
অধিকাংশ কোম্পানির দর বেড়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদনে।





