স্বর্ণ চোরাচালান রোধে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক গোয়েন্দা, বিমান কর্তৃপক্ষ ও সরকারের অন্যান্য সংস্থার সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করা হবে।

সোমবার এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে এনবিআরের সম্মেলন কক্ষে বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেইউডের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক উপস্থিত একটি সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে বিমানের নতুন এমডিকে এনবিআরে ডাকা হয়েছিল। বৈঠকে সাম্প্রতিককালের ৬২ কেজি স্বর্ণ আটকের ঘটনায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ ধরনের স্বর্ণ চোরাচালানের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে জন্য কাস্টমস হাউস, বিমানের নিরাপত্তা বাড়াতে করণীয় সম্পর্কে বিমান কর্তৃপক্ষ একটি প্রেজেন্টেশন দিয়েছে। এ ছাড়া বিমানের এমডি স্বর্ণ চোরাচালান রোধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, স্বর্ণ চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে এনবিআর। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। কারণ অর্থনীতে এর বিরূপ প্রভাব পড়ে। তাই বিমান ও অন্যান্য সংস্থার সমন্বয়ে চোরাচালানবিরোধী যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনানুষ্ঠানিকভাবে যৌথ টাস্কফোর্স গঠনের কাজ চলছে। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে টাস্কফোর্সের একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে। যাতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের ধরা যায়। ভবিষ্যতে তারা যাতে কোনো ধরনের আইনবিরোধী কাজের সুযোগ নিতে না পারে।

বিমানের নবনিযুক্ত এমডি কাইল হেইউড সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে স্বর্ণ চোরাচালান রোধে সব ধরনের সহায়তা দেবে বিমান কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছি।

জেআই

স্বর্ণ চোরাচালান রোধে টাস্কফোর্স গঠনের উদ্যোগ

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:৩৫:১৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বর্ণ চোরাচালান রোধে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক গোয়েন্দা, বিমান কর্তৃপক্ষ ও সরকারের অন্যান্য সংস্থার সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করা হবে।

- See more at: http://www.thereport24.com/article/88626/index.html#sthash.8OHUTKtY.dpuf