দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউসে চলতি ২০১৩-১৪ অর্থবছরের ৭ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৩ কোটি ৩৫ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। সাত মাসে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ২৬৪ কোটি টাকা। আর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩২৭ কোটি ৩৫ লাখ টাকা।
গত অর্থবছরের (২০১২-১৩) একই সময়ে ২৪ কোটি ৮৭১ লাখ টাকার রাজস্ব আদায় কম হয়েছিল। গত ২০১২-১৩ অর্থবছরের ৬ মাসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৭০ কোটি ৩০ লাখ টাকা। সেখানে আদায় হয়েছিল ১ হাজার ২২১ কোটি ৫৯ লাখ টাকা।
কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টম হাউসে ২০১২-১৩ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৮৩ কোটি ১৬ লাখ টাকা। আদায় হয়েছে ২৪০ কোটি ৮০ লাখ টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৩ কোটি ৪৫ লাখ টাকা। আদায় হয়েছে ১৩৬ কোটি ৮৩ লাখ টাকা।
সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮৩ কোটি ১৬ লাখ টাকা। সেখানে রাজস্ব আদায় হয় ২১৯ কোটি ৩০ লাখ টাকা। অক্টোবর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৮ কোটি ৩৩ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ১৬৮ কোটি ৫ লাখ টাকা। নভেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮৭ কোটি ৯০ লাখ টাকা।
রাজস্ব আদায় হয়েছে ১৬১ কোটি ১০ লাখ টাকা। আর ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮৭ কোটি ৯০ লাখ টাকা। সেখানে রাজস্ব আদায় হয়েছে ১৪৬ কোটি ৬১ লাখ টাকা। ২০১৪-জানুয়ারি মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৩ কোটি ৪৫ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ১৯১ কোটি ১ লাখ টাকা।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
চলতি অর্থবছরে বেনাপোলে বন্দরে রাজস্ব আয় কমেছে
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউসে চলতি ২০১৩-১৪ অর্থবছরের ৭ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৩ কোটি ৩৫ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। সাত মাসে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ২৬৪ কোটি টাকা।





