রাজধানীর কমলাপুরের একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ (২৪ জানুয়ারি) রোববার সকালে ফায়ার সার্ভিস সূত্র এই তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান আজ সকাল ৮টা ৪০মিনিটে গণমাধ্যমকে বলেন, সকাল পৌনে ৮টায় কমলাপুরের অলি গার্মেন্টসে আগুন লাগে। এলাকাটি কমলাপুর বাস ডিপোর কাছে।

তিনি আরও বলেন, অলি গার্মেন্টস ৬তলা ভবনে অবস্থিত। এর ষষ্ঠ তলাতেই আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটি গেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এমবি