[b]ঢাকা:[/b] টানা দ্বিতীয় দিনের মত সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭০৬ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ১৮১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ২৮ লাখ টাকার।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৭২ কোটি ২২ লাখ টাকার।
নানা ইস্যুতে বেশ কয়েকদিন মূল্য সূচক বাড়ার পর স্বাভাবিক নিয়মে সংশোধন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশেষ করে গত দু’দিনে অনেকে মুনাফায় থাকা শেয়ারগুলো ছেড়ে দিয়েছেন। এতে করে বাজারে কিছুটা বিক্রির চাপ সৃষ্টি হয়ে মূল্য সূচক এবং লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিস্টরা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৩ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
টানা পতনে সূচক
টানা দ্বিতীয় দিনের মত সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে।





