আবারো বেড়েছে মূল্যস্ফীতি।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে পয়েন্ট টু পয়েন্টে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ, যা গত মাসে ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যেস্ফীতি সামান্য বেড়ে হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজান মাস ঈদের মাস হওয়ার ফলে পণ্যের দাম একটু বাড়বেই। এই মাসে মানুষ মনের আনন্দে খরচ করে যার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়।’

তিনি জানান, রমজান মাসে মুড়ি, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুধ জাতীয় দ্রব্য এবং অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

মুস্তফা কামাল জানান, জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ ভাগ; যা জুন মাসে ছিল ৬ দশমিক ৯৭ ভাগ। তিনি জানান, খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৭ দশমিক ৯৪ ও ৫ দশমিক ৭১ ভাগ; যা জুন মাসে ছিল ৮ ভাগ ও ৫ দশমিক ৪৫ ভাগ। তবে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৩ ভাগ; যা জুন মাসে ছিল ৬ দশমিক ৭৩ ভাগ।

গ্রামীণ পর্যায়ে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭৮ ভাগ ও ৫ দশমিক ৪৩ ভাগ; যা জুন মাসে ছিল ৭ দশমিক ৬৪ ভাগ ও ৫ দশমিক ১২ ভাগ।

অপরদিকে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৪ ভাগ; যা জুন মাসে ছিল ৭ দশমিক ৪২ ভাগ।
জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৮ দশমিক ৩১ ও ৬ দশমিক ১০ ভাগ; যা জুন মাসে ছিল ৮ দশমিক ৮৭ ও ৫ দশমিক ৯১ ভাগ।
গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যেরও মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ১২ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৮৭ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯১ শতাংশ।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর