ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শেয়ার লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা (টি+২) চালু হতে যাচ্ছে। গত ২৩ জানুয়ারি ডিএসইর পর্ষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সংশ্লিষ্ট একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, চারদিনের পরিবর্তে তিনদিনে শেয়ার লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা চালুর জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসই কর্তৃপক্ষ। এখন শুধু নতুন লেনদেন নিষ্পত্তির নীতিমালা পরিবর্তন এবং তা গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এগুলো সম্পন্ন হলেই আগামী ১১ ফেব্রুয়ারি থেকে টি+২ চালু করার বিষয়টি চূড়ান্ত প্রক্রিয়া রয়েছে।
এদিকে সম্প্রতি এ সংক্রান্ত বিষয় দ্রুত সম্পন্ন করতে ডিএসইকে নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় ডিএসইর পর্ষদ সভায় ১৩টি ট্রেককে ৮ ডিসেম্বরের মধ্যে অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে সব স্টেক হোল্ডার এ প্রক্রিয়ার আওতায় চলে আসায় নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা চালু করতে আর কোনো বাধা থাকছে না।
এ বিষয়ে ডিএসইর একাধিক নেতা জানান, ডিএসইর সব সদস্য ব্রোকারেজ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইটিএফ) সুবিধার আওতায় চলে আসায় শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন এ সংক্রান্ত গেজেট আকারে প্রকাশ এবং ডিএসই কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছলে আশা করা যাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি টি+২ চালুর প্রক্রিয়া চূড়ান্ত হয়ে রয়েছে।
উল্লেখ্য, শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনতে স্টক এক্সচেঞ্জের অনুরোধে ২০১২ সালে ডিসেম্বর একটি নির্দেশনা জারি করে। কমিশনের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন নিষ্পত্তির সময়সীমা একদিন কমিয়ে টি+২ চালু করেছে।
টি+২ বাস্তবায়ন হলে ‘এ’, ‘বি’ ও ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন তিনদিনের পরিবর্তে দুদিনে নিষ্পত্তি হবে। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার টি+২-এর আওতায় পড়বে না। বর্তমানে শেয়ার কেনার তিনদিন পর তা ক্রেতার বিও হিসাবে জমা হয়। চতুর্থ কার্যদিবসে তা বিক্রি করা যায়।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
১১ ফেব্রুয়ারি ডিএসইতে চালু হচ্ছে টি+২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শেয়ার লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা (টি+২) চালু হতে যাচ্ছে। গত ২৩ জানুয়ারি ডিএসইর পর্ষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সংশ্লিষ্ট একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।





