গত সপ্তাহে উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক, টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সপ্তাহ শেষে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১.৫৩ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১.৪৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ২১.৫৬ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ১৩৮টি, অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ার দর এবং ৩টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এ সময়ে ডিএসইতে ৩ হাজার ৬৬৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৪৭৭ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় ৫৫ কোটি ২০ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকার লেনদেন বেশি হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। সার্বিকভাবে গত সপ্তাহে সিএসইতে সূচক বেড়েছে ১৫৬.০৮ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ। গত সপ্তাহে সিএসইতে মোট ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার ২২০ টাকা। এর আগের সপ্তাহের ছিল ৩১৮ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৬২২ টাকা। অর্থাৎ গত সপ্তাহে লেনদেন কমেছে ৩৭ লাখ ২৮ হাজার ৪০২ টাকা। এ হিসাবে সিএসইতে গড় লেনদেন দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৪৪ টাকা।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]