পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে কোম্পানীটি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল ৯ জানুয়ারি  কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে আইসিবি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আইসিবির শেয়ার দর গত ১৯ ডিসেম্বর থেকে টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯৯.৬০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৪৫.২০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। যা অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই।

নাজিব