তোবার আন্দোলনের ঘটনায় গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মীশু ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তাকুকদারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বাড্ডায় তোবা গার্মেন্টসের সামনে থেকে তাদের টেনেহিচড়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে বকেয়া বেতনের দাবিতে ১০ দিন ধরে আন্দোলনরত তোবা গার্মেন্টস শ্রমিকদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়ার সময় মিশু ও জলিকেও বের করে দেয়া হয়।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর