শুরুতে ইতিবাচক হলেও শেষে নেতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। সূচকের পতনেই শেষ হয়েছে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আর টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে সূচক কমেছে ২২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৬৯৫ কোটি টাকা।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮২২ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টি, কমেছে ১৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৯৫ কোটি ২৯ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৭৬ পয়েন্টে। সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৮৫ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৭৭০ কোটি ৪০ লাখ টাকার।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]