বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় তিন মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ায় শ্রেণীকৃত ঋণের হার বেড়ে ১২.৭৯ শতাংশ দাঁড়িয়েছে বলে জানান গভর্নর।
রোববার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স কক্ষে মহাব্যবস্থাপক সম্মেলনে মহাব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, জানুয়ারি শেষে গড় বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬ শতাংশ। বাংলাদেশের মাথাপিছু আয় ইতোমধ্যে ১০৪৪ ডলারে পৌঁছেছে। পাঁচ বছরের ব্যবধানে ব্যাংকের সংখ্যা ৪৮টি থেকে বেড়ে ৫৬টি এবং শাখার সংখ্যা ৬৮৮৬টি থেকে বেড়ে ৮৫৬০টি হয়েছে। ব্যাংকগুলোতে আমানতকারীদের হিসাব সংখ্যা ৬৩ শতাংশ বেড়ে ৬ কোটি ১২ লক্ষ, সঞ্চয়ের পরিমাণ ১৩৪ শতাংশ বেড়ে ৫,৯২,৪৮২ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১১৬ শতাংশ বেড়ে ৪,৫৬,১০৫ কোটি টাকা হয়েছে। ব্যাংকগুলোর মূলধন ১৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৫০,৩২৯ কোটি টাকা।
আতিউর বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিজেকে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাইজড প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমগ্র ব্যাংকিং খাতকে ডিজিটাইজড করতে অগ্রণী ভূমিকা পালন করছে। অনলাইন ব্যাংকিং, অনলাইন সিআইবি সেবা, বিশ্বমানের অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি, ন্যাশনাল পেমেন্ট স্যুইচ, ই-কমার্স ইত্যাদি চালু করেছে। সুপারভিশন কার্যক্রম জোরদার করার জন্য ইলেকট্র্রনিক ড্যাশবোর্ড ও ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম প্রবর্তন করা হয়েছে। শুধু সিস্টেম প্রবর্তন নয়, এগুলোর সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন দেখতে চাই।
তিনি বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংক অনেকটাই বদলে গেছে। এ সময়ে একটি দক্ষ, গতিশীল ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি পরিমিত মাত্রায় রাখা, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চেঞ্জ ম্যানেজমেন্ট এ্যাডভাইজর, চীফ ইকোনমিস্ট এবং ব্যাংক সুপারভিশন এ্যাডভাইজারসহ মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
৩ মাস ধরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় তিন মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ায় শ্রেণীকৃত ঋণের হার বেড়ে ১২.৭৯ শতাংশ দাঁড়িয়েছে বলে জানান গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
আজ খোলা থাকবে সব ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
















