সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় উর্ধ্বমূখী প্রবণতায় রয়েছে উভয় পুঁজিবাজার।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। এ সময়ে এ কোম্পানির ৫ লাখ ৫৩ হাজার ৪৫৬টি শেয়ার ৮ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৮৮ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ২৬৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল সাড়ে ১১টায় ৯.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯০৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ