পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের উৎসব ভাতা দিতে হবে। সেই সঙ্গে আগামী ২ অক্টোবরের মধ্যে তাঁদের বেতন পরিশোধ করতে হবে।

রোববার শ্রম ও কমর্সংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের এ তথ্য জানান

সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর