[b]ঢাকা: [/b]ক্রমাগত লোকসান দেওয়ায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশকে ‘জন্ম থেকেই অপদার্থ প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তবে এর জন্য তারা হান্ড্রেড পার্সেন্ট রেসপনসিবল নয়, আমরাও রেসপনসিবল। কারণ আমরা তাদের সেই সামর্থ দেইনি, শুরু থেকেই দেইনি। এখন তাদের কাছ থেকে রাতারাতি মুনাফা প্রত্যাশা করা ঠিক নয়। এতে সময় লাগবে।
সচিবালয়ে মঙ্গলবার ‘নন কনসেশনাল লোন’ সম্পর্কিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশকে লাভজনক করতে ১০ বছর মেয়াদী ‘বিজনেস প্ল্যান’ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া  বিমানের জন্য কেনা দুটি এয়ারক্রাফটের জন্য স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এর অনুকূলে ২৯০ কোটি ডলার সমান প্রায় ২ হাজার ৩’শ কোটি টাকা ব্যয়ে ‘নন কনসেশনাল’ ঋণের অনুমোদন দেওয়া হয়।
রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় বেশ কম হয়েছে।
এর জন্য ‘গত ২ মাসের অর্থনৈতিক ভোগান্তি’কে দায়ী করে তিনি বলেন, এ ছাড়া গত বছরের রাজস্ব আদায়ের সাফল্যের দিক বিবেচনায় নিয়ে এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার জন্য একটি মহল জোর তদবির চালাচ্ছে-এটা সত্যি কি না’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘ইট ইজ ট্রু। এটা আমি আন-অফিশিয়ালি শুনেছি।’
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]