দরপতন দিয়েই সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার। রোববার প্রথম কার্যদিবসে দেশের উভয় বাজারে মূল্য সূচকের ব্যপক পতন হয়েছে। নেগেটিভ ট্রেডের কারণে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৯৮ পয়েন্টে। এ সময় মোট ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি, কমেছে ১৬১টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৫৭ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৪৮ কোটি ১৪ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬৬৯ পয়েন্টে। এ সময় মোট ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৪ লাখ টাকার।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]