দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৫ অক্টোবর রোববার থেকে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এরপর দুইদিন শুক্র এবং শনিবার হওয়ার আগামী ১২ অক্টোবর রোববার থেকে ডিএসইর লেনদেন যথা সময়ে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
১০ সেপ্টেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছুটি চলকালীন সময়ে ডিএসইর অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর ডিএসইর অফিস সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
এদিকে ছুটি শুরু হওয়ার আগের দুইদিন শুক্র এবং শনিবার হওয়ায় ডিএসইতে মোট ছুটির পরিমাণ দাঁড়াল ৯ দিন।
আগামী ১২ অক্টোবর থেকে যথারীতি ডিএসইর লেনদেন ও দাফতরিক কাজকর্ম চলবে। আগামী ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ৭ দিন বন্ধ থাকবে ডিএসই।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





