ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান ও দেশি-বিদেশি পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।

কেএইচ