লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস মূল্যসূচক কমেছে। এর সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দর। ফলে সপ্তাহ শেষে কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.৮২ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৬.৯৫ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.৭৫ শতাংশ বা ০.১৩ পয়েন্ট।
পিই রেশিওর হিসেবে বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বিনিয়োগের আগে কোম্পানির পিই রেশিও দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
সপ্তাহশেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮.৬৬ পয়েন্টে, আর্থিক খাতের ২০.১৯, প্রকৌশল খাতের ২১.৫৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.২৫, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.০৭, পাট খাতের ১৫৩.০৩, বস্ত্র খাতের ১২.৪৬, ওষুধ ও রসায়ন খাতের ২০.৩৫, সেবা ও আবাসন খাতের ২৪.২৯, সিমেন্ট খাতের ১৮.৭৫, তথ্যপ্রযুক্তি খাতের ২৯.৭৫, চামড়া খাতের ৩৬.৫১, সিরামিক খাতের ২৫.৭৫, বিমা খাতের ১৯.১৬, বিবিধ খাতের ২৮.০৪, পেপার ও প্রকাশনা খাতের ২৯.৫৪, টেলিকমিউনিকেশন্স খাতের ২১.১৫ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২১.২২ পয়েন্টে।
আগের সপ্তাহশেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করে ৮.৬৩ পয়েন্টে, আর্থিক খাতের ২০.১৪, প্রকৌশল খাতের ২১.২৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭.৬৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.০৯, পাট খাতের ১৫৪.২১, বস্ত্র খাতের ১২.৩১, ওষুধ ও রসায়ন খাতের ২১.৭৭, সেবা ও আবাসন খাতের ২২.৮২, সিমেন্ট খাতের ১৯.২৩, তথ্যপ্রযুক্তি খাতের ২৮.৮২, চামড়া খাতের ৩৬.০৭, সিরামিক খাতের ২৫.০২, বীমা খাতের ১৯.৭৩, বিবিধ খাতের ২৭.০৮, পেপার ও প্রকাশনা খাতের ৩৬.৩২, টেলিকমিউনিকেশন্স খাতের ২১.৭৯ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করে ১৯.৮৬ পয়েন্টে।
সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.৯৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৪০.৩২, ‘জেড’ ক্যাটাগরির ৬৯.২৩ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.০৬ পয়েন্টে।
আগের সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করে ১৬.৩২ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৯.৬৬, ‘জেড’ ক্যাটাগরির ৭২.৬২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করে ১৮.১২ পয়েন্টে।
উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না, সেগুলোর হিসাব বাদ দিয়ে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





