ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এর আগে দিনের প্রথম ঘণ্টার লেনলেনে দর পতন লক্ষ্য করা গেছে ডিএসইতে। এদিকে কারিগরি ত্রুটির কারণে লেনদেনসংক্রান্ত তথ্য প্রকাশ করতে পারেনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সকাল সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯০৫ পয়েন্টে।তবে ১১টার পরে সূচক ও লেনদেন ধীরে ধীরে বাড়তে থাকে। লেনদেনের ২ ঘন্টায় ১৩ পয়েন্ট বেড়েছে। ডিএসইর অন্যান্য সূচকের মধ্যে ডিএস৩০ ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৮ পয়েন্টে। এভাবে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে।

এ সময়ে লেনদেন হওয়া ২৯০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯১৩ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৯৮১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর