এবারের কোরবানি ঈদে প্রায় ৮০ লাখ পিস চামড়া সংগ্রহ করা যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা।

জানা গেছে, দেশে সংগৃহীত পশুর চামড়ার বেশিরভাগই আসে কোরবানির ঈদের সময়। গতবছর কোরবানির ঈদে প্রায় ৬০ লাখের মতো পশুর চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। এবছর এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এবার ৪০ থেকে ৪৫ লাখ গরুর এবং প্রায় ৩৫ লাখের মতো ছাগলের চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।

পশুর চামড়া সংগ্রহের পরপরই তা প্রক্রিয়াজাতকরণের জন্য চলে আসে ট্যানারিগুলোতে। পরিবহন সমস্যা ও সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতিবছর নষ্ট হয় প্রায় ২০ থেকে ৩০ ভাগ চামড়া। তাই এবার আগেভাগেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে, বলছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ঢাকার বাইরে ট্যানারি রয়েছে মাত্র তিনটি। এ কারণে দেশে প্রতিবছর যে পরিমাণ চামড়া পাওয়া যায় তার সবটাই প্রক্রিয়াজাত হয় রাজধানীর ট্যানারিগুলোতে।

ঢাকা, ৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর