সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ার বাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমান।

দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স) ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১৪৮টি কোম্পানির শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারের।

এমএম