সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে ডিএসইতে। ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৭ শতাংশ বা ১৬৬ কোটি ৬৬ লাখ টাকা। পুরো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে তা ছিল ২ হাজার ৭০০ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার।

এই লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ৮৪ দশমিক ৩৪ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির লেনদেন ২ দশমিক ৩৫ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির লেনদেন ৯ দশমিক ৭২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৩ দশমিক ৫৫ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৬১ শতাংশ বা ২৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আর লেনদেন হয়নি ৬ কোম্পানির।

এদিকে সপ্তাহের ব্যবধানে সিএসই’র প্রধান সূচক বেড়েছে দশমিক ১ দশমিক ৩২ শতাংশ। আর লেনদেন বেড়েছে ১৭৯ কোটি ৮২ লাখ টাকা।

এ লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ৬৮ দশমিক ৩২ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির লেনদেন ৪ দশমিক ৫৪ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির লেনদেন ২১ দশমিক ৬৬ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর