প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে এমারেল্ড অয়েলের। লেনদেনের প্রথম দিনে শুভ সূচনা হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজের। প্রথম দিনে লেনদেন চলাকালীন কোম্পানিটির শেয়ারের দর ৫০০ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গেছে।
তবে লেনদেন শেষে শেয়ার দর ৩৯৭ শতাংশ বেড়ে ৪৯ টাকায় স্থির হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনের প্রথম দিন শেষে এমারেল্ড অয়েশের শেয়ার দর ৩৯.৭ টাকা বা ৩৯৭ শতাংশ বেড়েছে। প্রথম দিনে কোম্পানিটির মোট ৬৮ লাখ ৭৯ হাজার শেয়ার ১২ হাজার ৫৮৯ বার হাত বদল হয়েছে।
এ পরিমাণে শেয়ারের টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ১২ লাখ ৯২ হাজার ৪০০ টাকা। প্রথম দিনে কোম্পানিটির শেয়ার ৪৯.৫ টাকা থেকে ৬০ টাকায় ওঠা-নামা করে। এ কোম্পানিটির ক্লোজ প্রাইজ ৫০ টাকা এবং সর্বশেষ বাজার দর ৪৯.৭০ টাকা।
এমারেল্ড অয়েলের শেয়ারের অভিহিত মূল্য ১০টাকা এবং মার্কেট লট ৫০০টি শেয়ারে। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি টাকা এবং ৪৭ কোটি টাকা। মোট ৪ কোটি ৭০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৫৭.৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৪.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৮.৩ শতাংশ শেয়ার।
[b]আর্থিক প্রতিবেদন প্রকাশ :[/b] এদিকে বুধবার এমারেল্ড অয়েল ইন্ডান্ট্রিজ লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৩ (অক্টোবর-ডিসেম্বর’১৩) অর্ধ বার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অর্ধবার্ষিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং ০.৯০ টাকা।
এদিকে ১৩ জুলাই থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.২৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল যথাক্রমে ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার এবং ১.৩৬ টাকা।
এমারেল্ড অয়েলের শেয়ারের অভিহিত মূল্য ১০টাকা এবং মার্কেট লট ৫০০টি শেয়ারে।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





