দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনেও গতি রয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ারটেক, গোল্ডেন সন, বিএসসি, অ্যাক্টিভ ফাইন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ও এমজেএল বাংলাদেশ।
এসময়ে লেনদেন হয় মোট ১৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে মোট ৩০৯ কোটি ২ লাখ।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেন হয় মোট ১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ২৭ লাখ টাকা।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





