বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারে নাভানা ফার্নিচার লিমিটেডের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানায়, বেশ কিছুদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল তারা। তবে মালিকপক্ষ বেতন বৃদ্ধি না করে বিভিন্ন রকম টালবাহানা করে আসছিল। এ ঘটনায় ক্ষিপ্ত শ্রমিকরা গতকাল শনিবার কারখানায় গিয়ে বিক্ষোভ করে। পরে বেতন বৃদ্ধির আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় তারা।
কিন্তু রোববার সকালে কাউকে কিছু না জানিয়ে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় মালিকপক্ষ। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।
[b]সাভার, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
অর্থনীতি
নাভানা ফার্নিচারের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারে নাভানা ফার্নিচার লিমিটেডের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে





