টানা পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধগতিতে লেনদেন চলছে। এর আগে সূচকের উত্থানে শুরু হয় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।
এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। বেলা সোয়া ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ১৮ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৪১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪৫ মিনিটে ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৩৬ পয়েন্টে। এ সময় মোট ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টি, কমেছে ২৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৯ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮১১ পয়েন্টে। এ সময় মোট ৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকার।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৩৮ কোটি ৪ লাখ টাকার।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]