দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের মতো আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। বাজার ভালো থাকায় বৃধবার ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি সন্তোষজনক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৭ পয়েন্টে। আর এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬টির কমেছে ২১টির এবং অপরিবর্তিত রযেছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
এদিকে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে বিবিএস, কাসেম ড্রাইসেল, একমি ল্যাবরেটরিজ, অরিয়ন ইনফিউশন, এসপিসিএল, লিন্ডে বিডি, বিএসআরএম লিমিটেড, ওএএল, আনাম ফিড,ডরিন পাওয়ার,লার্ফাস সুরমা সিমেন্ট ,ডরিনপাওয়ার ও ইউনাইটেড এয়ার।
এমই





