রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় পার করেছে দেশের উভয় পুঁজিবাজার। মূল্য সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জে সব সূচকের ঊর্ধ্বমুখী ধারা দিয়ে লেনদেন শুরু হয়। তবে তা বেশিক্ষণ টিকে থাকে নি। বেলা ১২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাদে অন্য দুই সূচক কমে যায়।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকা।
শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৬০ পয়েন্ট। এই সূচক অবস্থান করছে ১ হাজার ৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৮ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৯৮ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৪৪ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রোববার ডিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা।
ডিএসইতে টাকার পরিমাণে শেয়ার লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হচ্ছে-মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, স্কয়ারফার্মা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক এবং ফ্যামিলি টেক্সটাইল।
বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার তুলনামূলক কম লেনদেন হওয়ার কারণে রোববার টাকার পরিমাণে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক এবং সিএসসিএক্স সূচক বেড়েছে। তবে কমেছে সিএসই৩০ সূচক। সার্বিক সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৫৫ পয়েন্টে। এই দিন সিএসইতে লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে লেনদেনে খরা
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় পার করেছে দেশের উভয় পুঁজিবাজার। মূল্য সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জে সব সূচকের ঊর্ধ্বমুখী ধারা দিয়ে লেনদেন শুরু হয়। তবে তা বেশিক্ষণ টিকে থাকে নি।





