দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের অবনতি লক্ষ করা গেছে। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার বিশ্লেষন করে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৫ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৬১ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৯৯ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩ কোটি ২৩ লাখ ৩২ হাজার টাকা।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পর্যবেক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সাধারণ বিনিয়োগকারীদের নিটিংয়ের (সমন্বয়) কারণে মূল্য সূচক কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৮ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ২৩ লাখ টাকা। সিএসইতে রোববার লেনদেন বেড়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মূল্য সূচকে অবনতি, দর কমেছে অধিকাংশ কোম্পানির
দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের অবনতি লক্ষ করা গেছে। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।





