শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধান করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওই অনুসন্ধানের জবাবে আজ প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





