গতকাল সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এসেও দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে।
নেগেটিভ ট্রেডের কারণে একদিকে যেমন সূচক কমছে অন্যদিকে লেনদেনে হওয়া অধিকাংশ কোম্পানির দরে নিম্নমুখীভাব বিরাজ করছে। লেনদেন চলছে শ্লথগতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লেনদেনের সোয়া ১ ঘন্টায় প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে।  ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১১৫  কোটি  টাকার শেয়ার। মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৬০ পয়েন্টে। এই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দর বেড়েছে ২৪টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। লেনদেন হয়েছে ২ কোটি টাকার।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]