কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে কিছু কিছু পোশাক কারখানা চালু রাখা হচ্ছে।
রোববার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠান্ডার কামরুজ্জামানের নেতৃত্বে নগরের এলাকায় কটন ক্লাব বিডি লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানা মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করা হয়। এছাড়াও বিধিনিষেধ বাস্তবায়নে যানবাহন ও পথে-ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট এর কার্যক্রম অব্যাহত রয়েছে। ওই পোশাক কারখানা ছাড়াও বিধিনিষেধ লংঘন করে যানবাহন চলাচল কড়াই আরও অর্থদণ্ড করা হচ্ছে।
এমবি





