দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। একই সাথে বাড়ছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে লেনদেন চলছে শ্লথগতিতে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ঘন্টার লেনদেনে ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে ৪৬৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় লেনদেন হওয়া ২৫৮টি কোস্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৮ কোটি ৩ লাখ টাকা।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৬৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৩৮ লাখ টাকা।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]