লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ মিউচুয়াল ফান্ড। এগুলো হল- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা
মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৭১ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ০.৬৫ টাকা।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ০.৯১ টাকা।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ১০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ০.৮১ টাকা।
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৯৩ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ০.৭২ টাকা।
জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১২.৫০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ১.৭৬ টাকা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১২ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ১.২৮ টাকা।
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ১০ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৬৮৮ টাকা এবং প্রতি ইউনিটে আয় ০.৬৪ টাকা।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর।শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৫১৯ টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৮৫ টাকা।
গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির লোকসান হয়েছে ৩২ লাখ ৮০ হাজার টাকা ও ইফনিটপ্রতি লোকসান ০.০২ টাকা।
ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ০.৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে এ ফান্ডের মুনাফা হয়েছে ৭২ লাখ ৩০ হাজার টাকা ও ইফনিট প্রতি আয় ০.০৬ টাকা।
পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ২২ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৯০ টাকা ও প্রতি ইউটিটে আয় হয়েছে ১.১২ টাকা।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১২ শতাংশ বোনাস ইউনিট লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১ সেপ্টেম্বর। শেষ হওয়া অর্থ বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৩৪ কোটি ৪৪ লাখ ১ হাজার ১৪১ টাকা এবং ইউনিটপ্রতি আয় ১.৬৮ টাকা।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





