সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও। প্রধান শেয়ারবাজারে সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১১০০ কোটি টাকার উপরে। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে সূচকের উত্থানে শুরু হলে লেনদেন।

বাজার বিশ্লেষন করে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০২৬ পয়েন্টে। এ দিন মোট ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১০৩ কোটি ৬৪ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৪৫১ পয়েন্টে। এ দিন মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০ কোটি ৪৫ লাখ টাকার।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর