দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, এসিআই ফর্মুলেশন্স, খান ব্রাদার্স ও শাহজিবাজার পাওয়ার।
লেনদেন হয়েছে মোট ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬৩ কোটি ৭৯ লাখ ৭১ হাজার টাকা। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২০ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ২৬৩ কোটি ৬৯ টাকা লেনদেন হয়।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১১০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেন হয় মোট ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৭ লাখ টাকা।
এএইচ





