পুঁজিবাজারে তালিকাভূক্ত রেকিট বেনকিজার ৪০০ ভাগ নগদ, আর্থিক খাতের ফিনিক্স ফিনিক্স ফাইন্যান্স ২০ শতাংশ এবং ফ্যাস ফিন্যান্সের ৫.২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
[b]রেকিট বেনকিজার:[/b]
বিনিয়োগকারীদের জন্য ৪০০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেকিট বেনকিজার। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এ পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ২০ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭.৪২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৯১.৩০ টাকা।
[b]ফিনিক্স ফাইন্যান্স:[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা যায়, কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে, বেলা সাড়ে ১১টায়, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (ফার্স্ট ফ্লোর), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.৯৬ টাকা।
[b]ফ্যাস ফিন্যান্স [/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ দশমিক ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ২৪ পয়সা।
আগামি ২২ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
২০১২ সালে কোম্পানিটি ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ার প্রতি লোকসান করেছিল ২১ পয়সা।
‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর বর্তমান পিই রেশিও ৩৬৭ দশমিক ৫।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





