রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ২৮টি বায়ারের মধ্যে ১০টি রাজী হলেও তাজরীন ফ্যাশনে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজী নয় ১৪ বায়ার প্রতিষ্ঠানের কেউই।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে একথা বলা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ২৮টি বায়ারের মধ্যে ১০টি রাজী হলেও তাজরীনে ১৪ বায়ারের কেউই এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দিতে রাজী নয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, তাজরীন ফ্যাশনের কাছ থেকে ক্রয় করা ১৪টি বায়ারসহ সংশিষ্ট বিজিএমই ও সরকার কেউ এখন আহতদের পাশে নেই। নিহতদের ক্ষতিপূরণ আদায়ে তাদের কার্যকরী কোনো পদক্ষেপই গ্রহণ করতে দেখা যাচ্ছে না। দুর্ঘটনার পর পর জরুরি সহায়তা পেলেও আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ব্যবস্থা করতে সবাই উদাসীন।
মানববন্ধনে তাজরীন ফ্যাশন থেকে গার্মেন্টস সামগ্রী ক্রয়কারী ১৪টি বায়ারের নাম প্রকাশ করা হয় এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। বায়ারগুলো হল- আমেরিকার ওয়ালমার্ট, ডিকিস, ডেল্টা অ্যাপারেলস, সিয়্যারস, এনিসি, ডিজনি, কিক, কার্ল রিকার, পিজ্জা ইতালিয়া, এডিনবার্গ উলেন মিলস, টেডি স্মিথ, ইএল কোর্ট ইনগেলস, সিঅ্যান্ডএ, লিয়াং ফুং।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১১ জন পোশাকশ্রমিক মারা যান।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ক্ষতিপূরণ দিতে রাজী নয় ১৪ বায়ার প্রতিষ্ঠান
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ২৮টি বায়ারের মধ্যে ১০টি রাজী হলেও তাজরীন ফ্যাশনে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজী নয় ১৪ বায়ার প্রতিষ্ঠানের কেউই।





