ঢাকায় বাংলাদেশে খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজিত হবে।

'ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো ২০১৬' শীর্ষক চারদিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করছে কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি: (সেমস গ্লোবাল)।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সেমস গ্লোবালের চেয়ারম্যান মেহেরুন এন ইসলাম বলেন, 'চারদিনব্যাপী এ প্রদর্শনী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হবে।'

২৬ মার্চ পযর্ন্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮টা পযর্ন্ত।

এ প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের কোম্পানি, সংস্থা এবং ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানান মেহেরুন এন ইসলাম।

 

প্রদর্শনীতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন এবং বিপণনের ব্যাবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, প্রদর্শনীতে ভোগ্য পণ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং সম্ভাবনা পযার্লোচনার জন্য সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে প্রবেশ সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, সেমস এর কর্মকর্তা আবু নাঈম মো. শরীফ, হাসনাত মো. শাহরিয়ার প্রমুখ।

 

এআই